লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫০
৪৫১
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মৎস্যজীবীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার ফলে বর্তমানে দেশের মৎস্যখাত অনেক সমৃদ্ধ। এ জন্যই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন মৎসজীবীরা।
শনিবার বিকালে ভোলার লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল মৎস্যঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিচ্ছেন। কোনো ষড়যন্ত্র করে দেশের চলমান এই উন্নয়ন-অগ্রযাত্রা থামানো যাবে না। কারণ শেখ হাসিনার সঙ্গে দেশের জনগণ রয়েছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্যজীবী ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত