অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে লাঠির আঘাতে যুবকের মৃত্যু

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ১১:৪০

remove_red_eye

৪৮১

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সিনিয়ার জুনিয়ার বলে কথা বলা কে কেন্দ্র করে রাব্বি (২২) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার সকালে চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।  এ ঘটনায়  মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে থানা হেফাজতে জিঞ্জাসাবাদের জন্য আনে পুলিশ। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর মাথা ও চকবাজারে দফায় দফায় দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে । নিহত রাব্বি পৌরসভার ৩ নং ওয়ার্ডের জামালের ছেলে।
জানা যায়, সপ্তম শ্রেণিতে পড়–য়া মাহিদ ও অষ্টম শ্রেণিতে পড়–য়া নিহত রাব্বির ভাই রাজিবের বন্ধুর সঙ্গে মাহিদের সিনিয়ার জুনিয়ার নিয়ে মারপিট হয়। এসময় মাহিদের বাবা মহিউদ্দিন সবাইকে ডেকে নিয়ে শাসিয়ে দেয়। পরে রাজিব চকবাজার গেলে সিমায় ও মাহিদ তাকে ধাওয়া দেয়। এসময় রাজিব পৌরশহরের উত্তর মাথায় আসলে পূনরায় রাজিবকে মারধর করলে সে তার ভাই রাব্বিকে ফোন করে আনে। পরে মাহিদের বন্ধু মোস্তফার ছেলে তাকে পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে করে রাব্বি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রæত ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল  নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 দৌলতখান থানার পুলিশ পরিদর্শক ( এসআই) বেলায়েত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল লিপিবদ্ধ করা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...