অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাসনে পিকআপ ভ্যানের চাপায় যুবকের মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১৪

remove_red_eye

৫২১

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসন-দক্ষিণ আইচা সড়কে পিকআপ ভ্যানের চাপায় আব্দুর রব ওরফে রবু সর্দার (৪০) নামের এক ব্যাক্তি মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় উপজেলার কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে সড়কে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি জিন্নাগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মো. আব্দুর রব সর্দার মেইন সড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিলেন। দক্ষিণ দিক থেকে আসা চরফ্যাসন গামী দ্রুত গতির একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছে চরফ্যাসন থেকে দক্ষিন আইচা গামী একটি বাসকে সাইড দিতে গিয়ে তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন তাকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাছান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান পাঁ ভাঙ্গা ছিলো এবং কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিলো।
চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, চালক পিকআপ নিয়ে পালিয়ে গেছে। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।