লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯
৩২৩
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় চারশত পিস ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সালাউদ্দিন নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার মাওলানা সফিউল্যাহর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিয়কালে সালাউদ্দিনকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ক্রেতা। পরে গ্রেফতারকৃত সালাউদ্দিনের শরীর তল্লাশী চালিয়ে চারশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, গ্রেফতারকৃত সালাউদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং বোরহানউদ্দিন থানায় ৪টি মাদক মামলা রয়েছে। যেসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত