অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৫শে জুন ২০২৬ | ১১ই আষাঢ় ১৪৩৩

হ্যাক হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সতর্ক হবেন যেভাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৬৬৯

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে? আর ফলোয়ার্স বাড়ানোর জন্য একের পর এক পোস্ট করেন। এমনকি মেসেজে অপরিচিতদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথাও বলেন। আর এসব কিছুকেই কাজে লাগাচ্ছে স্ক্যামাররা। প্রতারকরা এই অ্যাপের সাহায্য নিচ্ছে।

অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্নভাবে সমস্যায় ফেলছে ব্যবহারকারীদের। প্রতারকরা এখন এমন ব্যবহারকারীদের টার্গেট করছে, যারা ইনস্টাগ্রামে প্রচুর কনটেন্ট (ভিডিও, রিল) পোস্ট করে। তারপরে স্ক্যামাররা যে কোনো একটি ভিডিও বা রিলকে কেন্দ্র করে মেসেজ পাঠাচ্ছে। যেখানে বলা হচ্ছে, আপনার অ্যাকাউন্টে এমন কিছু রয়েছে, যা কপিরাইট আইন লঙ্ঘন করে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

তারপরে সেই ব্যক্তিকে একটি ফর্ম পাঠানো হচ্ছে। এই ফর্মটি পূরণ করার জন্য একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে অনেক বেশি ফলোয়ার রয়েছে এমন যে কোনো ব্যবহারকারী এই মেসেজটি দেখার পরে ভয়ে ফর্ম ফিলআপ করে ফেলছে। আর তারপরেই সেই অ্যাকাউন্ট হ্যাক করে ফেলা হচ্ছে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারে যেভাবে সতর্ক হবেন-

>> ভুলেও এমন কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না।

>> কোনো অজানা ব্যক্তির সঙ্গে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম, আইডি বা পাসওয়ার্ড শেয়ার করবেন না।

>> অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজ করুন। মনে রাখবেন যে স্ক্যামাররা নকল লগ-ইন পেজও তৈরি করতে পারে। লিঙ্কটি যদি খুলেও ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে ইউআরএলটি চেক করুন।

>> এমন অনেক অ্যাপ রয়েছে, যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর প্রমাণীকরণের অপশন রেখেছে। আপনি অ্যাপের সেটিংসে যান এবং এই ফিচারটি চালু করুন।

সুত্র জাগো

লালমোহনের কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনের কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আরও...