বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৪
৫১৯
ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইউক্রেনের এই সহায়তা পেতে হলে তা আগে কংগ্রেসের চূড়ান্ত ভোটে পাস হতে হবে। যদিও বাইডেন জেলেনস্কিকে বলেছেন যে, এই বিল পাস হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। এর আগেও ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা দিয়েছে ওয়াশিংটন।
ইউরোপে বিপর্যয়কর পরিস্থিতি এড়িয়ে চলতে এর আগেও আরও অস্ত্রের জন্য জরুরি ভিত্তিতে আবেদন জানিয়েছিলেন জেলেনস্কি। সম্প্রতি রণক্ষেত্রে গোলাবারুদের ঘাটতির কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কায় পড়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এই সংকটের জন্য পশ্চিমা মিত্রদের দায়ী করেছেন তিনি। জেলেনস্কির দাবি করেছেন যে, ইউরোপে ‘বিপর্যয়কর’ এড়িয়ে যেতে ইউক্রেনকে দ্রুত সামরিক সহায়তা দিতে হবে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, গোলাবারুদের ঘাটতির কারণে আভদিভকা রণক্ষেত্র থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী।
কয়েক মাস রাজনৈতিক দ্বন্দ্বের পর চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন সিনেট ৯৫ বিলিয়ন ডলারের একটি বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৬০ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে ইউক্রেনের জন্য। তবে এটি এখনও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে এই বিল নিয়ে রিপাবলিকানদের মধ্যে মতানৈক্য রয়েছে।
শনিবার জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপের পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, দেখুন, ইউক্রেনের জনগণ কতটা সাহস এবং বীরত্বের সঙ্গে লড়াই করছে। কিন্তু এতটা পরিশ্রমের পরেও গোলাবারুদের অভাবে আমাদের পিছু হটতে হবে। এটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে।
এই আর্থিক প্যাকেজে অনুমোদন দেওয়ার জন্য মার্কিন আইন প্রণেতাদের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমি আনন্দিত যে আমি মার্কিন প্রেসিডেন্টের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারি। তিনি বলেন, ইউক্রেনীয়রা প্রমাণ করেছে যে, তারা রাশিয়াকে পিছু হটতে বাধ্য করতে সক্ষম। আমরা আমাদের দেশকে ফিরে পেতে চাই।
জেলেনস্কি বলেন, যুদ্ধ কখন শেষ হবে তা ইউক্রেনকে জিজ্ঞাসা করবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন যে, কেন পুতিন এখনও যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম?
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত