অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সাক্ষী না আসায় পেছাল পি কে হালদারের শুনানি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৩৮

remove_red_eye

৪৩৪

ভারতে বন্দি পি কে (প্রশান্ত কুমার) হালদারদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলেও এদিন সাক্ষীর অভাবে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয়।

কিন্তু সাক্ষী না আসায় বিচারক শুভেন্দু সাহা আগামী ২০ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

এদিন ইডির পক্ষ থেকে আদালতে সাক্ষী হাজির থাকার কথা ছিল। কিন্তু আদালত শুরুর সময় সাক্ষী অনুপস্থিত থাকার কারণেই শুনানির দিন পিছিয়ে দেন বিচারক।

পাশাপাশি নতুন করে প্রাণেশ কুমার হালদারের (প্রশান্তের ভাই) জামিন চেয়ে আবেদন করেছিলেন তাদের আইনজীবী বিশ্বজিৎ মান্না। সেই বিষয়টিও আগামী তারিখে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।

এছাড়া আর এক অভিযুক্ত আমানা সুলতানের (প্রশান্তের বান্ধবী) শারীরিক অবস্থার বিষয় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী বিশ্বজিৎ।  

তিনি বলেছেন, সম্প্রতি তার সার্জারি হয়েছে। কিন্তু তার মেডিকেল রিপোর্ট আমাদের জানানো হয়নি। তা পাওয়ার জন্য বিচারক শুভেন্দু সাহার কাছে আবেদন করা হয়েছে।

এছাড়া পি কে হালদারের মা লীলাবতী হালদারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তর ২৪ পরগনা জেলার বৈদিক ভিলেজে (তার নিজস্ব বাড়ি) পাঠানোর জন্য আদালতে একটি আবেদন করা হয়েছে।

সব বিষয়গুলো পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিচারক।

অভিযুক্তদের আইনজীবী বিশ্বজিৎ মান্না বলেছেন, শনিবার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। আজ রেগুলার কোর্ট ছিল না। স্পেশাল শুনানি ছিল। কিন্তু পিছিয়ে দিয়েছেন বিচারক। আগামী ২০ ফেব্রুয়ারি আবার দিন পড়েছে।

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, প্রাণেশ কুমার হালদারের জামিনের যে আবেদন করা হয়েছে ইডির পক্ষ থেকে তার বিরোধিতা করা হয়েছে। পাশাপাশি সম্পত্তি পুনরুদ্ধারের যে মামলা করা হয়েছে সেটিতেও ইডি আপত্তি জানায়। আগামী ২০ ফেব্রুয়ারি এ ইস্যুগুলোর শুনানি হবে এবং তার পরেই সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে হালদারদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর থেকে সেখানেই বন্দি রয়েছেন হালদাররা। তাদের বিরুদ্ধে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২’ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আওতায় ছয়জনকে গ্রেপ্তার করেছিল ইডি। বর্তমানে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে রাখা হয়েছে কলকাতার প্রেসিডেন্সি জেলে এবং নারী সহযোগী আমিনা সুলতানা আছেন কলকাতার আলিপুর সংশোধনাগারে।

সুত্র বাংলা নিউজ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...