ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:৫৫
৩৬৭
ইসতিয়াক আহমেদ : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে ভোলা সরকারি কলেজের ১ জন ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ভোলা থেকে ৩ জন’সহ সর্বোমোট ৪ জন প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন । বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা’র স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয় । আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপূর্বক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর, ইনসিটু স্ব-স্ব কলেজে পদায়ন করা হলো। ভোলা জেলায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের মো. রিয়াজ উদ্দিন, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো: রোকনুজ্জামান, বাংলা বিভাগের মো: আবদুল হালিম, পদার্থবিদ্যা বিভাগের মো: মনিরুল ইসলাম। উল্লেখ্য যে, ১৫ ফেব্রুয়ারি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭১১ জনকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত