অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৪৩

remove_red_eye

৫১১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পান মো. দেলোয়ার হোসেন মজুমদার। এরপর ২০২৩ সালের ৪ ডিসেম্বর প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান তিনি।
এদিকে ২ বছর মেয়াদে এ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়ার পর তিনি ৩২ নং ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময়ে তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের প্রতি এবং ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ স্বপরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। নিয়োগের প্রতিক্রিয়ায় দেলোয়ার হোসেন মজুমদার বলেন, সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও লক্ষ্য অর্জনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার থেকে আগামী দুই বছরের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।
পরবর্তীতে, মহান আল্লাহর নিকট সকলের সুখ ও শান্তি কামনা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা মেট্রোর সকল কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...