বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:০৫
৬৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর মডেল থানার আয়োজনে মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মডেল থানা চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি ভোলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, ইভটিজিং, মাদক আর মোবাইল আসক্তির এই দুঃসময়কে জয় করতে পারে খেলাধূলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ধরণের একটি সুন্দর পরিচ্ছন্ন চমৎকার আয়েজনের জন্য ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।
বিশিষ্ট উপস্থাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাধন তালুকদারের উপস্থাপনায় এর পরপরই অসাধারণ শৈলীর নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী জুই, শ্রুতি বণিক, স্বপ্নীল সমাদ্দার, উপমা। সংগীত পরিবেশন করেন পুলিশ পরিবারর সদস্য এস আই মনিক, শ্যামল সমাদ্দার, এএসআই আরিফ। এরপর সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত সংগীত শিল্পী নীপা সাহা। সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন, জেলা ও দ্বায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান।
চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো: সানাউল হক, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ। এছাড়াও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত