বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৫৪
৩৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পোল্ট্রি খামারিদের ১২ ও ১৩ ফেব্রæয়ারি দুই দিন ব্যাপী সুপণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রæয়ারি) সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
এসময় গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (এডভোকেসি এন্ড ট্রেনিং) হুমায়ুন কবির, অতিরিক্ত পরিচালক (মানব সম্পদ উন্নয়ন) মোঃ আজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক (হিসাব এন্ড অর্থ) মোঃ মোস্তফা কামালসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এবং জানালা বাংলাদেশ যৌথভাবে এই মেলার আয়োজন করে। আয়োজকরা জানান, স্থানীয় মুরগি ও ডিমের ব্যবসায়ীরা এ প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন।
"সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)" প্রকল্প আয়োজিত সুপণ্যের এই মেলায় ১২ টি স্টলে বিভিন্ন সংস্থা, দেশি মুরগি ও ডিমের খামারিরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করেন।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন বলেন, আমাদের দেশ থেকে দিন দিন দেশি মুরগি, ডিম ও মহিষের মাংস হারিয়ে যেতে বসেছে। আমিষের চাহিদা মেটাতে এসব আমাদের টিকিয়ে রাখতে হবে। ধিরে ধিরে হারিয়ে যাওয়া দেশি মুরগি ও উৎপাদনশীল মহিষের মাংস সম্পর্কে মানুষের মধ্যে আরো প্রচার ও প্রসার কার এবং টিকিয়ে রাখার জন্য আমরা এ মেলার আয়োজন করেছি। এখানে মহিষের মাংস ও দুধ থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য এবং দেশি মুরগি ও ডিম থেকে উৎপাদিত বিভিন্ন পণ্যের সমাহার করা হয়েছে। দেশি মুরগি ও মহিষ যেনো আমাদের মধ্য থেকে হারিয়ে না যায় সেই জন্য আমাদের এই উদ্যোগ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত