লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:২২
৫৮৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. রাশেদা বেগম নামে এক গৃহবধূ। রোববার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ রাশেদা ওই এলাকার মো. রুবেলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, ওই গৃহবধূর স্বামীর আর্থিক অবস্থা তত ভালো না। যার জন্য বাড়ির গরু-ছাগল বিক্রি করে একটি দোকান দিতে চেয়েছিলেন রাশেদার স্বামী মো. রুবেল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার দুপুরের দিকে ওই গৃহবধূকে ঘরে রেখে বাড়ির পাশে ছাগল চড়াতে যান স্বামী রুবেল। এ ফাঁকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন গৃহবধূ রাশেদা বেগম। তার ছোট ছেলে মাকে ঝুলতে দেখে চিৎকার দিলে অন্য ঘরের লোকজন এগিয়ে আসেন। তারা ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান।
ওসি (তদন্ত) আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আপাতত এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত