বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২০ রাত ১২:৫৫
৮৭৮
বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শেষ করলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি পৌরসভার পাঁচ,ছয়,সাত ও আট নম্বর ওয়ার্ডে দৈহিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রম শেষ করেন। ওই সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীও বিতরণ কাজে অংশ নেন।
পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দশ মেট্রিক টন চাল পাওয়া গেছে। এর সাথে মেয়র, কাউন্সিলরদের দুই মাসের সম্মানী ভাতা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ সহায়তার টাকায় পাঁচ টন আলু ,এক টন মশুড়ি ডাল,এক টন পিঁয়াজ,এক টন লবন,এক হাজার লিটার সোয়াবিন তেল ও দুই হাজার পিচ সাবান সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এপি’র নির্দেশনায় কর্মহীণ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এতে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান ও একটি গায়ে দেয়ার সাবান পেয়েছে। ওই সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল সোমবার(১৩ এপ্রিল) ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল দৈহিক দূরত্ব বজায় রেখে পৌরসভার এক নম্বার ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। গত সপ্তাহে প্রথম দফায় একই ধরণের খাদ্যসামগ্রী ১ হাজার পরিবারের মঝে বিতরণ করা হয়।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত