অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০৯

remove_red_eye

৩৮৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. নূরনবী (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নূরনবী উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের লাঙলখালী স্টেডিয়াম এলাকার মো. নয়নের ছেলে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালের দিকে শিশু নূরনবীকে নিয়ে স্টেডিয়ামের মাঠে কাঠের গুড়ি শুকানোর কাজ করছিলেন তার মা রেশমা বেগম।
মায়ের অগোচরে শিশু নূরনবী পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা রেশমা বেগম।
খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের মধ্যে নূরনবীকে ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে শিশু নূরনবীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...