লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০৪
৩৮০
লালমোহন প্রতিনিধি : সমলয় পদ্ধতিতে বীজতলায় ধানের চারা উৎপাদনে কৃষকদের রয়েছে নানা সুবিধা। এ জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে ভোলার লালমোহন উপজেলা কৃষি অফিসরে পক্ষ থেকে সমলয় পদ্ধতিতে বীজতলায় চারা উৎপাদনের জন্য প্রদশর্নী দেওয়া হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ প্রদশর্নী দেওয়া হয়। যেখানে তিন হাজার ট্রেতে তিনশত কেজি ব্যাবিলন-৩ জাতের বীজ বপণ করা হয়েছে।
লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ছকিনা ব্লকে ৩২ শতাংশ জমিতে ৮৫ জন কৃষকের জন্য বিনামূল্যে সমলয় পদ্ধতির এই বীজতলা তৈরি করা হয়। যেখানে ব্যাবিলন-৩ জাতের বীজ বপণ করা হয়েছে। বপণ করা এসব বীজ ২০ থেকে ২৫ দিনের মধ্যে পরিপূর্ণ বয়স্ক চারায় পরিণত হয়। এসব চারা যন্ত্রের মাধ্যমে রোপণ করা যায়। জমিতে সমলয় পদ্ধতিতে উৎপাদন করা চারা সারিবদ্ধভাবে রোপণ করা যায়। রক্ষা মেলে পোকা-মাকড়ের আক্রমণ থেকে। সমলয় পদ্ধতিতে উৎপাদিত চারা লাগালে খুব সহজেই পরিচর্যা করাও সম্ভব। এ ছাড়া কৃষকরা কম খরচে অধিক লাভবান হতে পারেন।
স্থানীয় কৃষক মো. সেলিম মাল ও গাজী পন্ডিত বলেন, সাধারণভাবে আমরা বীজ বপণ করে চারা উৎপাদন করলে অনেক দিন সময় লাগে। ওই চারা আবার শ্রমিকদের দিয়ে ক্ষেতে লাগাতে হয়। এতে করে অনেক খরচ হয়। তবে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে দেওয়া সমলয় পদ্ধতির বীজতলায় চারা উৎপাদন করলে সময়ও কম লাগে। আবার এসব চারা শ্রমিক ছাড়া যন্ত্রের মাধ্যমে জমিতে লাগানো যায়। যার ফলে শ্রমিক খরচ অনেক কমে যাবে। আমরা দুইজন এ বছর তিন একর জমিতে সমলয় পদ্ধতিতে উৎপাদিত এ চারা যন্ত্রের মাধ্যমে লাগাবো।
ওই এলাকার আরেক কৃষক মো. তামিম বিশ্বাস জানান, আমরা আগে কখনো সমলয় পদ্ধতিতে বীজতলায় চারা উৎপাদন করিনি। এ বছর প্রথম কৃষি অফিসের পক্ষ থেকে দেওয়া প্রদর্শনীর মাধ্যমে বিনামূল্যে সমলয় পদ্ধতিতে বীজতলায় চারা উৎপাদন দেখানো হয়েছে। এমনকি ওই চারা যন্ত্রের মাধ্যমে আমাদের জমিতে আবার বিনামূল্যে লাগিয়েও দেওয়া হবে। আমি এবার দুই একর জমিতে সমলয় পদ্ধতিতে উৎপাদন করা চারা দিয়ে বোরো ধান আবাদ করবো। আশা করছি ভালো ফলন পাবো। এ বছর ভালো ফলন পেলে সামনের দিকে নিজেরাই সমলয় পদ্ধতির বীজতলায় চারা উৎপাদন করবো।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে সমলয় পদ্ধতিতে বীজতলায় বোরো ধানের চারা উৎপাদনের জন্য প্রদর্শনী দেওয়া হয়েছে। এখান থেকে বিনামূল্যে ৮৫ জন কৃষক-কৃষাণীকে চারা দিয়ে তাদের জমিতে কোনো প্রকার খরচ ছাড়াই যন্ত্রের মাধ্যমে লাগিয়ে দেওয়া হবে। এই পদ্ধতিতে ধান চাষাবাদ করলে কৃষকরা লাভবান হবেন। আশা করছি- এবার কৃষকরা আমাদের এই প্রদর্শনীর চারা লাগিয়ে ভালো ফলন পেলে আগামীতে তারা নিজেরাই এই পদ্ধতিতে চাষাবাদ করবেন। এভাবে কৃষকরা চাষাবাদ করলে তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে বলেও মনে করছি।
আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক