লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৮
৩৫৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ করা হয়েছে। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৬টি অবৈধ বেহুন্দি জাল, দুই লাখ মিটার কারেন্ট জাল ও দুই হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য অন্তত ৬১ লাখ টাকা।
জব্দ করা জালগুলো সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীর চরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও অভিযানে বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়। এসব মাছ অসহায় মানুষ, আবাসনের বাসিন্দা এবং এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ করা হয় তিনটি মাছ ধরা নৌকাও। যা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কোস্টগার্ডের পেটি কর্মকর্তা এম. মুজতবাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত