অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জোট সরকারে বিলওয়ালকে প্রধানমন্ত্রী করার শর্ত দিয়েছে পিপিপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৪৪০

পাকিস্তানের নির্বাচন

পিএমএল-এনের সঙ্গে জোট গঠনের শর্ত হিসেবে বিলওয়াল ভুট্টো জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিলওয়ালের বাবা আসিফ আলী জারদারি এ দাবি উত্থাপন করেছেন। সমর্থনের বিনিময়ে নতুন সরকারে পিপিপি’কে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে পাকিস্তানি দৈনিক দ্য নিউজ জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ তার দলের নেতাদের সামনে পিপিপি’র দেওয়া এসব শর্তের কথা জানিয়েছেন। আগেই জানা গিয়েছিল, ইমরানপন্থিদের সরকার গঠন আটকাতে ক্ষমতা ভাগাভাগিতে রাজি হয়েছে নওয়াজ শরিফ ও বিলওয়াল ভুট্টোর দল। পরবর্তীতে, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভু্ট্টো ও তার বাবা আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন পিএমএল-এন সভাপতি ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জোট সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের পর শাহবাজ শরিফ দলীয় নেতাদের জানান, জারদারি বিলওয়ালকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন। বিনিময়ে, পিপিপি পাঞ্জাবে সরকার গড়তে পিএমএল-এন’কে সমর্থন করবে।

বৈঠকে সরকার গঠনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন পিএমএল-এন সভাপতি। বৈঠকে বলা হয়, নির্বাচনে পিএমএল-এন পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবু তারা নিজেরাই সরকার গঠন করতে পারছে না, এর জন্য অন্যান্য রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীদের সহায়তা প্রয়োজন।

সুত্র জাগো 

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...