বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২৩
৩৭৪
নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে একসঙ্গে ১২ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৯ মে দাঙ্গার ঘটনায় দায়ের করা ১২টি পৃথক মামলায় তার জামিন মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। একই মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও।
শনিবার (১০ ফেব্রুয়ারি) তাদের জামিন মঞ্জুর করেন সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ। এর আগে, একই মামলায় আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদের জামিন মঞ্জুর ও মুক্তির আদেশ দেন আদালত।
এদিন ইমরান খান এবং শাহ মাহমুদ কোরেশির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমেদ রাঞ্জা।
পাকিস্তানি সেনাবাহিনীর সদরদপ্তরে (জিএইচকিউ) হামলা মামলায় গত ২৭ ডিসেম্বর গ্রেফতার করা হয় কোরেশিকে। পরে ৯ মে’র সেই সহিংস বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত আরও ১২ মামলায় অভিযুক্ত করা হয় তাকে। আর জিএইচকিউ হামলা মামলায় ইমরান খানকে গ্রেফতার দেখানো হয় গত ৯ জানুয়ারি।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর গত বছরের ৯ মে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিনের সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে পিটিআইর শত শত কর্মী এবং জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়।
বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা রাওয়ালপিন্ডিতে জিন্নাহ হাউস এবং সেনা সদরদপ্তরসহ বেশ কিছু সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালায়। সামরিক বাহিনী ৯ মে’কে ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা করে এবং সামরিক আইনের অধীনে অভিযুক্তদের বিচার করার সিদ্ধান্ত নেয়।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত