অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:২৯

remove_red_eye

৩৩৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার । জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ্উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার,ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান,ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা চিনু, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ ফরিদ আহমেদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম, আফরোজা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও মোঃ ছানী ।  
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া শপথ পাঠ করান
প্রভাতী শাখার  শিক্ষার্থী সিয়েনা তাসকিয়া  উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্যারেড ও ডিসপ্লে পরিবেশন করেন।
 এর পর বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়াও শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। দিন ব্যাপী নানা প্রতিযোগীতা শেষে  বিকালে বিজয়ীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ্উদ্দিন পুরুস্কার বিতরণ করেন।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...