অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অটোরিকসা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২০ রাত ০২:২৯

remove_red_eye

৯৭৩

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনাভাইরাস আতঙ্কে সারাদেশ। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলোকে। এমন পরিস্থিতিতে এবার ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান  ৪৯ জন  অটোরিকসা চালকদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেন। সোমবার বিকালে ভোলা কালি নাথ রায়ের বাজার এলাকায় ৪৯ জন  সিএনজি চালকদের মাঝে এই খাবার বিতরন করেন। এসময় তাদের মাঝে  ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, আলু,ও সাবান বিতরন করা হয়।

এ সময় সকলকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে  বিশেষ অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান আরো বলেন, সরকারি তালিকার বাইরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না বা বঞ্চিত  বিশেষ করে নিম্ন আয়ের  শ্রমজীবী মানুষ এমন পেশার মানুষকে যাদের বাড়িতে খাদ্য সামগ্রী নেই  তাদের খুঁজে বের করে যতটুকু সম্ভব সহায়তা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুয়াযী এ অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।