অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইনজুরি থেকে রোনালদোর ফেরার দিনে হারলো আল নাসর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪০

remove_red_eye

৪৯৬

ইনজুরির কারণে লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে খেলতে পারেননি আল নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ১ ফেব্রুয়ারির সেই ম্যাচে রোনালদো না খেললেও মেসির মিয়ামিকে আল নাসর উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।

এবার ইনজুুরি কাটিয়ে দলে ফিরলেন রোনালদো। তবে বড় ধকল কাটিয়ে ফেরার দিনকে রঙ্গিন করতে পারলেন না তিনি। পর্তুগিজ তারকার ফেরার দিনে সৌদি প্রো লিগের ক্লাব-ফ্রেন্ডলি খেলায় আল হিলালের কাছে ২-০ গোলে হেরে গেছে আল নাসর।

গতকাল বৃহস্পতিবার রাতে রিয়াদের কিংডম অ্যারেনায় ম্যাচের পুরো সময় ধরেই খেলেছিলেন রোনালদো। তবে আল হিলালের বিপক্ষে তার সকল চেষ্টাই এদিন ব্যর্থ হয়েছে।

অপরদিকে আল হিলালের হয়ে গোল করেছেন সার্বিয়ান মিডফিল্ডার সার্গেই মিলিনভিক সাভিক। ম্যাচের ১৭ মিনিটে গোল করেন তিনি। ৩০ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন সৌদি আরব তারকা সালেম আল ডাওসারি।

চোট কাটিয়ে চলতি সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন রোনালদো। পরে অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নিয়েছিলেন সদ্য ৩৯ বছরে পা দেওয়া সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এই ম্যাচের আগে সর্বশেষ রোনালদো দলে খেলেছেন ৩০ ডিসেম্বর। সেই ম্যাচে আল তাওয়ানের বিপক্ষে তার দল জিতেছে ৪-১ গোলে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...