অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীর কাছে চাঁদা দাবী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৯

remove_red_eye

৩৮৭

লালমোহন প্রতিনিধি :জীবিকার তাগিদে দুই বছরের শিশু কন্যাকে বাড়িতে মায়ের কাছে রেখে ঢাকায় রওয়ানা হয়েছিলেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ৬নং ওয়ার্ড নীলকমল গ্রামের শাহজল হক দালালের মেয়ে মোসাম্মদ নুপুর বেগম ও আবদুল্যাহ দম্পতি। মঙ্গলবার দুপুরে চরফ্যাশন থেকে ঘোষেরহাটের লঞ্চযোগে রওনা দিয়ে সন্ধ্যা ৭টার দিকে লালমোহনের দেবীরচর ঘাটে পৌঁছান তারা। এরইমধ্যে বাড়ি থেকে শিশু কন্যার কান্নাকাটির সংবাদ আসলে দেবীরচরে ঘাটে জরুরী নেমে যান এ দম্পতি। তারপর তাদের উপর চলে অপ্রত্যাশিত দুর্যোগ। স্থানীয় কতিপয় বখাটে তাদের আটকে ফেলে। স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে একলক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় দফায় দফায় মারধর করা হয় স্বামীকে।
এ ঘটনায় বৃহস্পতিবার লালমোহন থানায় এজাহার দাখিল করলে মামলা গ্রহণ করা হয় বলে জানান ওসি (তদন্ত) এনায়েত হোসেন।    
নুপুর বেগম জানান, দেবীরচর থেকে অটোরিকশাযোগে সন্ধ্যার পর লালমোহন রওয়ানা দিলে পথিমধ্যে সেখানকার সুজন ও নাইমসহ কয়েকজন মিলে অটোরিকশা থেকে জোরপূর্বক তাদের নামিয়ে নেয়। তার স্বামী আব্দুল্লাকে গাছের সাথে বেঁধে রেখে একলক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় দফায় দফায় মারধর করা হয় স্বামীকে। এক পর্যায়ে হামলাকারীরা নুপুর বেগমের কানের দুল, আংটি, গলার চেইন, ব্যানিটি ব্যাগে থাকা নগদ ত্রিশ হাজার টাকা ও স্বামীর দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপরও বাড়ি থেকে আরো টাকা এনে দিতে বললে বিকাশে দশ হাজার টাকা এনে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে তাদেরকে ছেড়ে দিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় হামলাকারীরা। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নুপুর বেগম বাদি হয়ে লালমোহন থানায় এজাহার দাখিল করেন।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে একজন অফিসার তদন্তে গিয়েছেন। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...