অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় বিদ্যালয়ের প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

৪৪৮

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভাষার মাসে সফরে এসে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই শহীদ মিনার উদ্বোধন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এর আগে মঙ্গলবার তিনি উপজেলা পর্যায়ে কর্মকর্তা, সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন।

এই সময় প্রধান অতিথি বলেন, ছাত্র-ছাত্রীরা আগামী দেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের মনযোগ নদিয়ে পড়া-লেখার পাশপাশি ভবিষ্যতের লক্ষ নির্ধারন করে র্স্মাট বাংলাদেশ নির্মাণে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এছাড়াও বাল্যবিবাহের কুফল সহ শিক্ষার্থীদের সর্তক থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক।

পরে তিনি মুজিববর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের (আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ৫ম ধাপের) নির্মান কাজ পরিদর্শন করেন। এছাড়াও ভোলা জেলা প্রশাসক মনোয়ারা বেগম মহিলা কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা ঘোষনা করেন।

এই সময় অন্যান্যের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, ওসি মোঃ জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খান মোঃ টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনিল দেবনাথ, বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল বারি, গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইউনুছসহ প্রমুখ।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...