অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার বোরহানউদ্দিনে ৩ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা অর্থদণ্ড


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২০ রাত ০১:১৫

remove_red_eye

১১৮১

অচিন্ত্য মজুমদার:: ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমাদ্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। আজ সোমবার বিকেলে জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, করোনা ভাইরাস সংক্রম ঠেকাতে প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে বিকেলে পুলিশ ও নৌবাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালতের একটি দল বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়। এসয় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে উদয়পুর রাস্তার মাথা এলাকার ঢেউটিন ব্যবসায়ী আলমগীরকে ২০ হাজার, কাপড় ব্যবসায়ী আলাউদ্দিন ১৫ হাজার ও পৌর হাওলাদার মার্কেটের কাপড় ব্যবসায়ী ইব্রাহীমকে ১৫ হাজার টাকা করে তিন জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।