অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ রাত ১১:২৯

remove_red_eye

৯৪৭

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে রাতের আধারে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত যুবক মো. মনির হোসেন (৩৪) উপজেলার জিন্নাগড় ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. সিরাজ উদ্দিনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধিন মো. মনির হোসেন অভিযোগ করে বলেন, গতকাল রবিবার (১২এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় আসলামপুর ইউনিয়নের ভূইয়ারহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে মটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে আসার সময় পশ্চিম খোদেজাবাগ ৮নং ওয়ার্ডে রাস্তার উপরে আমাকে বেরিকেড দিয়ে খোদেজাবাগ এলাকার আলতাফ পাটওয়ারীর ছেলে মো. আকতার হোসেন, জুয়েল ও জাফরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে দেশি অ¯্র ও লাঠিসোটা এবং লোহার রড দিয়ে আমাকে কুপিয়ে ও এলোপাথারি মারধর করে হত্যা চেষ্টা চালায়। এতে আমার ডান হাত ভেঙ্গে যায়,পিঠে ও পায়ে রডের আঘাতের ফুলা জখম হয় এবং মাথায় একটি কোপ লাগে। এসময় আমার পকেটে থাকা দেড় লাখ টাকা ও আমার গলার স্বর্ণের চেইন এবং হাতের আংটি নিয়ে যায়। আমি অচেতন হয়ে পড়ে থাকলে স্থানিয়রা থানাপুলিশকে খবর দিলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় মনির বাদি হয়ে চরফ্যাশন থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, হত্যা চেষ্টা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...