অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হয়রানিসহ টাকা আদায়ের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮

remove_red_eye

৩৫৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোনো প্রসূতি মা সন্তান প্রসব করলেই দিতে হয় টাকা। যার পরিমাণ দুই থেকে পাঁচ হাজার টাকা। অথচ সরকারিভাবে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদানের কথা রয়েছে। তবে সরকারি সেই নিয়মের তোয়াক্কা না করে নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেছে লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ এবং পরিবার কল্যাণ পরিদর্শীকা মিরা রাণী। তার সঙ্গে জড়িত রয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্রটির কয়েকজন দাই নার্স ও স্টাফ। এই সিন্ডিকেটের দাবি অনুযায়ী টাকা দেওয়া না হলে রোগী ও স্বজনদের সঙ্গে করা হয় অশোভন আচরণ। এতে করে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশী মানুষজন।
অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপজেলার তজুমদ্দিনের খাসের হাট এলাকা থেকে শারমিন নামে এক প্রসূতিকে আনেন স্বজনরা। এখানে আনার পর ওই প্রসূতি স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পরই প্রসূতি শারমিনের স্বামী শাহাবুদ্দিনের কাছ থেকে মিরা রাণী পাঁচ হাজার টাকা দাবি করেন। অনেক কথা বলাবলির পরে বাধ্য হয়ে মিরা রাণীকে তিন হাজার টাকা দেন শাহাবুদ্দিন।
এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্ত্রীর সন্তান প্রসব করানোয় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের দিনমজুর মো. শরীফকে দিতে হয়েছে আড়াই হাজার টাকা। দিনমজুর শরীফ বলেন, আমার  স্ত্রী রিক্তা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিই। সেখানে স্বাভাবিকভাবেই আমার স্ত্রী সন্তান প্রসব করেন। প্রসবের পরপরই মিরা রাণী নামের একজন মিষ্টি খাওয়ার জন্য চার হাজার টাকা দাবি করেন। এতো টাকা কেনো দেবো তা জানতে চাইলে আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন মিরা রাণী। পরে বাধ্য হয়ে তাকে আড়াই হাজার টাকা দেই।
এছাড়াও এই মিরা রাণী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রসূতির স্বজনদের বাধ্য করে টাকা আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে। লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভেতরেই তার নিজস্ব সরকারি বাসভবন হওয়ায় রাত-বিরাতে কোনো প্রসূতি আসলেই তাদের জিম্মি করে টাকা আদায় করেন মিরা রাণী ও তার অনুসারীরা। যেখানে সন্তান প্রসব করলেই প্রসূতির স্বজনদের গুনতে হয় দুই থেকে পাঁচ হাজার টাকা।
টাকা নেওয়ার বিষয়ে লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ এবং পরিবার কল্যাণ পরিদর্শীকা মিরা রাণী বলেন, বাচ্চা প্রসব হলে রোগীর স্বজনরা খুশি হয়ে আমাদের কিছু টাকা দেন। তবে টাকা দেওয়ার জন্য কখনো কাউকে বাধ্য করা হয় না। এছাড়া এ নিয়ে কখনো কারও সঙ্গে অশোভন আচরণও করা হয় না।
এ বিষয়ে লালমোহন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অমিত কর্মকার জানান, সত্যিই যদি তারা কোনো টাকা নেন, তাহলে তাদের টাকা না নিতে বলে দেবো।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...