অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিন পৌরসভায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ রাত ১১:০৭

remove_red_eye

৯৪৪

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার  বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ভোলা-(বোরহানউদ্দিন- দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল  দৈহিক দূরত্ব বজায় রেখে পৌরসভার এক ও দুই নাম্বার ওয়ার্ডে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ওই সময় মেয়র  মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ও  সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

পৌর  মেয়র মো. রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দশ মেট্রিক টন চাল  পাওয়া গেছে। এর সাথে  মেয়র, কাউন্সিলরদের দুই মাসের সম্মানী ভাতা ও  পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ সহায়তার টাকায় পাঁচ টন আলু ,এক টন মশুড়ি ডাল,এক টন পিঁয়াজ,এক টন লবন,এক হাজার লিটার সোয়াবিন তেল ও দুই হাজার পিচ সাবান সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এপি’র নির্দেশনায় কর্মহীণ হতদরিদ্র পরিবারের মাঝে  বিতরণ করা হয়েছে। এতে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান ও একটি গায়ে দেয়ার সাবান পেয়েছে। উল্লেখ্য গত সপ্তাহে একই ধরণের খাদ্যসামগ্রী ১ হাজার পরিবারের মঝে বিতরণ করা হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...