বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৮
৪২৪
পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় কমপক্ষে ১০ কর্মকর্তা নিহত হয়েছেন। এক শীর্ষ কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে দেশটির উত্তরাঞ্চলের একটি পুলিশ স্টেশনে বেশ কয়েকজন জঙ্গি অতর্কিত হামলা চালায়। খবর এএফপির।
পাকিস্তানে আর কয়েকদিন পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই দেশটির বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটছে।
এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বালোচিস্তানের বিভিন্ন শহরে হাতবোমা বিস্ফোরণে পিপিপি কর্মীসহ অন্তত ছয়জন আহত হয়। বোমা বিস্ফোরিত হয়েছে করাচির প্রাদেশিক নির্বাচন কমিশন (পিইসি) কার্যালয়ের কাছেও।
দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটের আগে বিরোধী দলের প্রার্থী এবং সমর্থকদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত গন্ডাপুর এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি সন্ত্রাসী তিন দিক থেকে আক্রমণ শুরু করে। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় হয়।
তিনি বলেন, ডেরা ইসমাইল খান জেলার চৌদওয়ান থানায় হামলায় ১০ কর্মকর্তা নিহত এবং চারজন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী অঞ্চলগুলো বছরের পর বছর ধরে পাকিস্তান তালেবান, ইসলামিক স্টেট এবং অন্যান্য গোষ্ঠীগুলো সরকার এবং নিরাপত্তা বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে বেসামরিক লোকজনের ওপরও হামলা চালানো হচ্ছে।
সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি সরকারি স্থাপনায় হামলা চালালে অন্তত ২৪ জঙ্গি নিহত হয়। হামলা ও পরবর্তী তল্লাশি অভিযানের সময় চার নিরাপত্তা কর্মী ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়।
সুত্র জাগো
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত