অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

এবার ইতালিকে সতর্ক করলেন হুথি নেতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৪১৩

ইয়েমেনের হুথি বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে বলেছেন, গাজা যুদ্ধে ইতালিকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে হামলায় ইতালিও যদি অংশ নেয় তবে তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

শুক্রবার ইতালির পক্ষ থেকে বলা হয় যে, এটি একটি ইইউ রেড সি নৌ মিশনের কমান্ডে অ্যাডমিরাল সরবরাহ করবে। সম্প্রতি হুথিদের আক্রমণ থেকে বিভিন্ন দেশের জাহাজকে রক্ষা করতে এই মিশনে যোগ দিয়েছে ইতালি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেলে জানিয়েছেন, এই মিশনের বিভিন্ন কার্যক্রম ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষণা করা হবে। বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করা এবং হুথিদের আক্রমণে বাধা দিতে কাজ করবে তারা। তবে হুথিদের বিরুদ্ধে তারা হামলায় অংশ নেবে না বলে জানিয়েছে।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরে লোহিত সাগরে পশ্চিমা যুদ্ধজাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এর জবাবে ইয়েমেনে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত কয়েক সপ্তাহে হুথিদের বিরুদ্ধে বেশ কয়েকবার দুদেশকে হামলা চালাতে দেখা গেছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইয়েমেনে হামলা হুথিদের লোহিত সাগরে হামলার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। বার বার যুক্তরাষ্ট্রের সতর্কতার পরেও লোহিত সাগরে হামলা অব্যাহত রেখেছে হুথি বিদ্রোহীরা।

এর আগে জর্ডানে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরাক ও সিরিয়ায়ও পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মূলত ইরানের লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়।

মার্কিন এই প্রতিশোধমূলক হামলায় ইরাকে মারা গেছেন ১৬ জন। আহত হয়েছেন অন্তত ২৩ জন। অন্যদিকে সিরিয়ার পূর্বাঞ্চলে কমপক্ষে ১৮ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।

এমন হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার নিন্দা জানিয়ে ইরান এটিকে কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে। বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়ে সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।

সুত্র জাগো

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...