অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৩২

remove_red_eye

৪০৫

মলয় দে : ভোলার ঐতিহ্য বিদ্যাপীঠ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানসহ পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রভাতি শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক ফাতেমা জোহরা,দিবা শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান এসময় বক্তব্য রাখেন। এছাড়াও দুই শিফটের ১০ম শ্রেনীর শ্রেনী শিক্ষকরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সফিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন  যে সকল বিষয়গুলো অনুসরন করতে হবে তা আলোকপাত করেন।এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়।
সভাপতির বক্তব্যের শেষে ওই বিদ্যালয়ের প্রভাতি শিফটের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারি শিক্ষক মোঃ ইব্রাহিম বিশেষ দোয়া ও মোনাজান পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে সকল পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
দিবা শিফটের সিনিয়র শিক্ষক মোঃ আমির ফয়সাল এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন দিবা শিফটের সদ্য অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহসান কবির,অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ মাইনুদ্দিন,সিনিয়র শিক্ষক কামরুজ্জামান,মাকসুদের রহমান,শেখ আবু তালেব,আল মনির।এদের পাশাপাশি প্রভাতি শিফটের সিনিয়র শিক্ষক জহরলাল দাস,মাকসুদুর রহমান প্রমুখ।
জানা যায়, এ বছরের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিভাগে বিদ্যালয়টির  সর্বমোট ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...