অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:২৯

remove_red_eye

৩৪৪

লালমোহন প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নিরব নামের এক আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকা থেকে গ্রেফতারের পর রোববার সন্ধ্যায় তাকে লালমোহন থানায় আনা হয়। এরআগে, শনিবার রাতে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকা থেকে নিরবকে গ্রেফতার করা হয়। আসামি নিরব উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের মো. সামছল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই অপূর্ব কুমার মন্ডল বলেন, ২০১৪ সালে নিরবের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালি থানায় একটি মাদক মামলা হয়। ওই মামলায় ২০২১ সালে আদালতের বিচারক নিরবের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ওই সাজার কপি লালমোহন থানায় আসার পর তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামি নিরব চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকায় অবস্থান করছেন বলে জানা যায়। এরপর সেখানে গিয়ে র‌্যাবের সহযোগিতায় তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি নিরবকে রোববার সন্ধ্যায় লালমোহন থানায় আনা হয়েছে। দ্রæত সময়ের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...