অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৪ই মে ২০২৬ | ৩১শে বৈশাখ ১৪৩৩

ভোলায় করোনা ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৮৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানার শিকার হলেন ভোলায় কর্মরত দুই সাংবাদিক। রবিবার বিকালে ভোলা খেয়াঘাট ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিক মহল থেকে তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। পাশাপাশি বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়ে যায়। সাংবাদিকরা হলেন দৈনিক বাংলার কণ্ঠের আক্তারুল ইসলাম আকাশ এবং ভোলা দর্পন এর ইব্রাহিম।

হেনাস্থার শিকার সাংবাদিক আক্তারুল ইসলাম আকাশ জানান, ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ভেদুরিয়া ঘাট দিয়ে লোকজন ভোলায় প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে রবিবার দুপুরে আকাশ এবং ইব্রাহিম মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। সংবাদ সংগ্রহ করে এক মোটর সাইকেলে দুই জন ফেরার পথে ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ তাদের গতিরোধ করেন এবং করোনা পরিস্থিতিতে এক মোটরসাইকেলে দ্ইু জন কেন যাচ্ছে তা জানতে চায়। সাংবাদিকরা তাদের পরিচয় দেয় এবং সংবাদ সংগ্রহের কথা বলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে জেল ও জরিমানার কথা বলেন। পরে সাংবাদিকরা অনেক অনুনয় বিনয় করেন যানবাহন সংকটের কারনে তারা এক সাথে ২ জন গিয়েছিলেন। তার পর   ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদে অপদস্ত ও জরিমানা কারার ঘটনায় ভোলার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
 
বিষয়টি ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান এবং সম্পাদক অমিতাভ রায় অপু জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিককে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ

চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ

লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

আরও...