অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় আওয়ামী লীগের শান্তি গনতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৪৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বিএনপিসহ দেশ বিরোধী   অপশক্তির সন্ত্রাস ও  নৈরাজ্যের প্রতিবাদে শান্তি গনতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করেছে ভোলা জেলা আওয়ামীলীগ।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়েশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। বিশাল এই মিছিলে আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীা অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ নেয় ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সাথারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মো: ইউনুস প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিএনপিসহ একটি অপশক্তি নির্বাচনের আগেও যে ভাবে নানামুখি অপতৎপরতা চালিয়েছিলো তারা নির্বাচনের পরও এখনো চালিয়ে যাচ্ছে। কিন্তু জনগনই তাদের প্রতিহত করবে। জনগনের সাথে তাদের সম্পৃক্ততা নেই।