লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০৭
৪২৭
লালমোহন প্রতিনিধি: আট মামলার ওয়ারেন্টভুক্ত ও তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি ভাস্কর চন্দ্র হালদার নামে এক প্রতারককে গ্রেফতার করেছেন ভোলার লালমোহন থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার এলাকা থেকে র্যাবের সহযোগিতায় লালমোহন থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ভাস্কর চন্দ্র হালদার উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া এলাকার সুদির চন্দ্র হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, ব্যবসার সুবাধে ব্যাংক ও মানুষজনের কাছ থেকে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় ভাস্কর চন্দ্র হালদার। এরপর তার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। ওইসব মামলার মধ্যে ভাস্কর চন্দ্রের বিরুদ্ধে আটটিতে ওয়ারেন্ট জারি হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা হয় তিন মামলায়।
ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপূর্ব কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স বরিশাল নগরীর কোতয়ালী থানা এলাকায় র্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে কোতয়ালী থানার নতুন বাজার এলাকা থেকে ভাস্কর চন্দ্র হালদারকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় আনা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে গ্রেফতারকৃত ভাস্কর চন্দ্র হালদারকে আদালতে পাঠানো হবে।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত