লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪
৩৯৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ছয়টি গরুসহ মো. আমির হোসেন নামে ৩৫ বছর বয়সী এক চোরকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী থেকে গরুসহ তাকে আটক করা হয়। আটককৃত চোর আমির হোসেন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি; চর কচুয়াখালীতে ৬টি গরু চুরি করে নিজের জিম্মায় রেখেছেন আমির হোসেন নামের এক ব্যক্তি। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চর কচুয়াখালীতে অভিযান চালায়। অভিযানকালে চরের আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গরুগুলোকে পাওয়া যায়। এ সময় ওইসব গরু উদ্ধারসহ চোর আমির হোসেনকে আটক করা হয়।
ওসি (তদন্ত) আরো বলেন, আটককৃত আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এরআগেও চুরিসহ অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রæত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।
আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক