অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় থেকে আরো ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ রাত ১২:১০

remove_red_eye

৮০১


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় গত ২৪ ঘন্টায় আরো নতুন ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৬৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এছাড়া ৪৪২ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে ১৯৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে ভোলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
সিভিল সার্জনের কন্ট্রোল সূত্র আরো জানান, আজ ১৪ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১৪৮ জনের নমুনা পাঠানো হলো। এর মধ্যে ৮৭ জনের রির্পোট নেগেটিভ পাওয়া গেছে।