অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মৎস্য বিভাগের বিশেষ কম্বিং অপারেশন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২৫

remove_red_eye

৩৯৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চালিয়ে চারটি অবৈধ ধরা জাল, ছয় কেজি জাটকা ইলিশ এবং চৌদ্দটি নোঙর জব্দ করা হয়। এ সময় আটক করা হয় এক জেলেকে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ। তিনি বলেন, জাটকা ইলিশ রক্ষায় আমরা মেঘনা নদীতে নিয়মিত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছি। শনিবার অপারেশনে জব্দ করা অবৈধ ধরা জাল বিকালে মঙ্গলসিকদার ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
অন্যদিকে জব্দ করা নোঙরগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়া বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে আটক করা জেলে মো. ঝান্টুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...