অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে খুনি মাজেদের দাফনে কলঙ্ক মুক্ত হলো ভোলা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২০ দুপুর ০২:৩৫

remove_red_eye

১১১৯

অচিন্ত্য মজুমদার/ কামরুল ইসলাম:: জন্মস্থান ভোলায় নয়, শ্বশুরবাড়ি এলাকা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হলো ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের। এর মধ্যে দিয়ে ভোলা কলঙ্ক মুক্ত হল বলে মনে করছে স্থানীয় সাধারণ মানুষ।

এর আগে, শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়। এরপর তার মরদেহ স্ত্রী সালেহা বেগমের কাছে হস্তান্তর করা হয়। তবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল মরদেহ মাজেদের জন্মস্থান ভোলায় দাফন করা হবে। কিন্তু সেখানে দাফন নিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরসহ রাজনৈতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠন স্থানীয়ভাবে আপত্তি তোলায় মরদেহ নারায়ণগঞ্জে দাফনের সিদ্ধান্ত নেয় তার পরিবার।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধুর খুনি বহিস্কৃত ক্যাপ্টেন মাজেদের লাশ ভোলার মাটিতে দাফন করতে দেওয়া হবে না।  তার ফাঁসি কার্যকর হলে ভোলা কলঙ্কমুক্ত হবে। তিনি বলেন খুনি মাজেদের লাশ ভোলাবাসী গ্রহণ করবে না। ওই লাশ প্রয়োজনে বঙ্গপোসাগরে ভাসিয়ে দিতে সরকারের প্রতি আহবান জানান এমপি শাওন। 

 অপরদিকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এক মোনববন্ধন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদের মরদেহ ভোলার মাটিতে দাফন না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।  এসময় তিনি আরো বলেন, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই নরপশুর  লাশ  দাফন করে ভোলার মাটিকে কলঙ্কিত হতে দেব না। যদি তার লাশ ভোলায় আসে তাহলে এ করোনা ভাইরাস কে উপেক্ষা করে বোরহানউদ্দিন-দৌলতখান আ’লীগের অঙ্গ সংগঠন সাধারণ মানুষকে সাথে নিয়ে তার লাশ মেঘনায় ভাসিয়ে দেয়া হবে।

এছাড়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বহিস্কৃত ক্যাপ্টেন মাজেদের লাশ তার গ্রামের বাড়ি ভোলায় দাফনের জন্য পাঠানো হলে কঠোর প্রতিরোধ করার ঘোষণা দেন ভোলা পৌরসভার মেয়র জেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। মাজেদের ফাঁসি কার্যকর করায় তিনি ভোলাবাসী পক্ষ থেকে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় ওেই ঘৃণ্য ঘাতকের  লাশ  তার নিজ জেলা ভোলার মাটিতে দাফন বন্ধের দাবিও জানান তিনি।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...