বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২০
২৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ভোলাকে নতুন মাত্রায় বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত করা হবে। চট্টগ্রামের পর বড় বন্দর হতে পারে ভোলায়। ভোলা এমন একটি লোকেশন যেখান থেকে নদী এবং রাস্তায় মালামাল দেশে বিদেশে পাঠাতে পারেন। ভোলাতে যেহেতু গ্যাস রয়েছে, সেহেতু সেই গ্যাসকে কাজে লাগিয়ে এখানে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সুযোগ দেয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি বিশেষ ভূমিকা রয়েছে।
শুক্রবার দুপুরে ভোলা সদরের বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শিল্প মন্ত্রী আরো বলেছেন, ক্ষুদ্র কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করছে। করোনাকালীন সময় আমরা দেখেছি ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতির লাইফ লাইন রক্ষা করেছে। তারা প্রত্যেকটি বাজারে পণ্য দিয়ে চলমান রেখেছে।শিল্পমন্ত্রী আরও বলেন,বর্তমানে ভোলার বিসিক স্বল্প পরিসরে রয়েছে। ভবিষ্যতে এটার বৃদ্ধি করা যেতে পারে।উদ্যোক্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা এখন থেকেই পূর্ণ উদ্যম নিয়ে কাজ শুরু করতে পারেন। এখান থেকে উৎপাদিত পণ্য সারা দেশে এবং দেশের বাইরেও পাঠাতে পারবেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ভোলা গ্যাস সমৃদ্ধ হওয়ায় এখানে বড় বড় কোম্পানিগুলো আসতে শুরু করেছে।সেলটেক এর মত বড় কোম্পানি এখানে সিরামিক উৎপাদন করছে।অন্যরাও আগ্রহ দেখাচ্ছে ইন্ডাস্ট্রি করার জন্য। সব মিলিয়ে অত্যন্ত সম্ভাবনাময় জেলা ভোলা।
বিসিক শিল্প নগরী চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিকের পরিচালক অখিল চন্দ্র পোদ্দর,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ভোলা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি এনামুল হক জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু,সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক