বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২০ রাত ০২:৩৯
৮৩৯
বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিশেষ নির্দেশনায় সকল খাবার হোটেল বন্ধ হয়ে যাওয়ার কারণে কর্মহীন হয়ে পড়েছে ভোলার হোটেল ও রেস্তরা শ্রমিকরা। এমন পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের সরকারি খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করছেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
শনিবার বিকেলে ভোলা শহরের সরকারি স্কুলের সামনে ১২০ জন হোটেল ও রেস্তরা শ্রমিকের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় তাদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে বিশেষ অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় তিনি জানায়, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় খাবার হোটেল বন্ধ হয়ে যাওয়ার কারণে হোটেল শ্রমিকরা পরিবার নিয়ে অনাহারে দিনাতিপাত করছেন। এখন পর্যন্ত হোটেল শ্রমিকরা সরকারি নিয়ম মেনে কোন হোটেল রেস্তরা খোলেনি। প্রধানমন্ত্রীনর নির্দেশ অনুয়াযী তাই আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে হোটেল ও রেষ্টুরেন্ট মালিকদের আবেদনের প্রেক্ষিতে আমরা মানবিক আবেদনে সাড়া দিয়ে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি। অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত