অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ রাত ০৯:৫৬

remove_red_eye

৫০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ১০ কেজি গাঁজাসহ মনির হাওলাদারকে (৩৬) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। মঙ্গলবার ২৩শে জানুয়ারী বিকেলে সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে এ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।আটককৃত মনির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মজু হাওলাদারের ছেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ প্রেস ব্রিফিং এ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্ট গার্ডের সেকশন কমান্ডার কামাল আহম্মেদ এর নেতৃত্বে  সদর উপজেলার মেঘনা নদীর জনতার বাজার মসজিদের খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় ওই এলাকা থেকে আটককৃত মনিরকে  স্পীডবোটে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ০২ টি মোবাইল ও নগদ ১৮৭৪ টাকাসহ কোস্ট গার্ডের সদস্যরা তাকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে আটককৃত মনির জানায়, তিনি উদ্ধারকৃত গাঁজা লক্ষীপুর হতে বরিশালের পাতারহাট এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে কোস্ট গার্ডের সদস্যরা তাকে আটক করে।
জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য উদ্ধারকৃত সামগ্রী সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...