অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মাদরাসা ভবনে হুতুম পেঁচার বাচ্চা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২০

remove_red_eye

৩৬৫

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসা ভবনের ছাদে ৬টি হুতুম পেঁচার (বাচ্চা) পাওয়া গিয়েছে। ওই মাদরাসার দশম শ্রেণির ছাত্র ওয়াকিল হোসেন চৌধুরী রবিবার (২১ জানুয়ারি) সকালে  ভবনের ছাঁদে গিয়ে পানির ট্যাংকির এক কোনে ৬টি হুতুম পেঁচার বাচ্চা দেখতে পেয়ে
সহপাঠী ছাত্র ছাত্রী ও শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষকমন্ডলী হুতুম পেঁচার এ বাচ্চাগুলোকে কোন প্রকার ক্ষতি না করতে নির্দেশ দেন। বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম জানান, হুতুম পেঁচার মা পাখিটি ভবনের পানির ট্যাংকির কোনে নিরাপদ যায়গায় বাসা করে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে। আমাদের বন বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করেছে। যাতে বাচ্চাগুলো নিরাপদ থাকে সে বিষয়ে সবাইকে বলা হয়েছে।
এ সম্পর্কে জানা যায় এটি নিশাচর শিকারি পাখি। স্ট্রিজিফর্মিস বর্গভুক্ত এই পাখিটির এখন পর্যন্ত প্রায় ২০০টি প্রজাতি টিকে আছে। বেশিরভাগ পেঁচা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর এবং কীটপতঙ্গ শিকার করে। তবে কিছু প্রজাতি মাছও শিকার করে।
বাংলাদেশে ১৭ প্রজাতির পেঁচা পাওয়া যায়, যার মধ্যে ১৫টি স্থায়ী এবং দু'টি প্রজাতি পরিযায়ী। নির্বিচারে প্রাকৃতিক বৃক্ষ নিধন, ফসল আবাদ করতে জমিতে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার ও অবাধে শিকারের ফলে হুতুম পেঁচা আজ বিলুপ্তির পথে।

এ প্রসঙ্গে ওই মাদরাসার সহকারী শিক্ষক এম লোকমান হোসেন বলেন, হুতুম পেঁচার ৬টি বাচ্চার খবর শুনে প্রতিষ্ঠানের উৎসুক শিক্ষার্থীরা এক নজর দেখতে ছাঁদে উঠতে ভীর জমাচ্ছে। আমরা পেঁচার বাচ্চাগুলো যাতে নিরাপদে থাকে সে বিষয়টি বিশেষ ভাবে খেয়াল রাখছি।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...