অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২০ রাত ১২:৫৮

remove_red_eye

১০৫৮

 


বাংলার কণ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে ভোলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অসহায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার  সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে ২০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাউল, আলু, ডাল চিড়া, বুট, তেল।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশাফের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মুসতাসির আলম রবিন প্রমুখ।


জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন বলেন, করোনাভাইরাসের কারণে খেলোয়াড় পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। এসব মানুষের কথা চিন্তা করে দেশের এই ক্লান্তিলগ্নে আমরা ভোলা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে।