লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৪ রাত ১০:৫৭
৩৫৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিচ্ছিন্ন চরকচুয়াখালীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে লালমোহন ফাউন্ডেশন ঢাকার নেতৃবৃন্দ। কনকনে শীতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে ভোলা-৩ আসনের টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও লালমোহন ফাউন্ডেশন ঢাকা’র প্রধান পৃষ্ঠপোষক আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের লক্ষ্যে কম্বল নিয়ে ঢাকা থেকে ছুটে আসেন লালমোহন ফাউন্ডেশন ঢাকা’র নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার পর্যন্ত দিনব্যাপি চরকচুয়াখালীসহ লালমোহন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নেও শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেন তারা। এ সময় বিদেশে চিকিৎসাধীন মাননীয় এমপি মহোদয় ভার্চুয়ালি বক্তব্যে শীতার্ত মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন- করোনা ভাইরাসের যখন সমগ্র দেশ থমকে গিয়েছিলো তখন জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণসামগ্রীসহ যেভাবে আপনাদের পাশে ছুটে গিয়েছিলাম ঠিক একইভাবে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ বিপদে-আপদে ও অসুস্থতার সময় আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। কম্বল বিতরণের সময় লালমোহন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মো. হাসান, সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন রিফাত, সিনিয়র সহসভাপতি মিয়া মোস্তফা কামাল, সহ-সভাপতি ফজলুল কাদের, নুরুল আমিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. আলী সবুজ, জুনাইদ খোকন, মোর্শেদ আলম সুজনসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত