লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৫
৩৬৬
লালমোহন প্রতিনিধি : ১৯৯৩ সাল। ওই বছর শখের বশে পালতে অস্ট্রেলিয়ান জাতের দুইটি গরু আনেন হাজী শেখ মোহাম্মদ হানিফ। এখন সেই দুই গরুতেই বদলে গেছে তার ভাগ্য। বর্তমানে হানিফ শেখের রয়েছে বিশাল গরুর খামার। যেখানে ছোট বড় মিলিয়ে এখন ৬৫টি গরু রয়েছে। ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার নিজ বাড়ির আঙিনায় শেখ মোহাম্মদ হানিফের গরুর খামার।
এই গরুর খামারে শেখ মোহাম্মদ হানিফের আর্থিক স্বচ্ছলতা ফেরার পাশাপাশি কর্মসংস্থান হয়েছে আরো ৬ জনের। যারা খামারে কাজ করে চালাচ্ছেন নিজেদের সংসার। বর্তমান সময়ে গরুর খামারি ও লালন-পালনে আগ্রহীদের জন্য হানিফ শেখ হতে পারেন এক আদর্শ উদাহরণ।
শেখ মোহাম্মদ হানিফ বলেন, ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ান জাতের দুইটি গরু পালতে আনি। ২০০৪ সাল থেকে ধীরে ধীরে বাড়তে থাকে গরুর সংখ্যা। এখন আমার খামারে সব মিলিয়ে ৬৫টি গরু রয়েছে। যার মধ্যে ৩২টি পূর্ণ বয়স্ক গাভী। বাকিগুলো বকনা বাছুর। গাভীগুলোর মধ্যে বর্তমানে দুধ দিচ্ছে ১৪টি। দৈনিক দুইশত লিটার দুধ দিচ্ছে গাভীগুলো। যা বাজারে ৭০ টাকা লিটার ধরে বিক্রি করছি। এতে করে দৈনিক ১৪ থেকে ১৫ হাজার টাকার দুধ বিক্রি করতে পারি। বছর শেষে দুধ ও গরু বিক্রি হয় অন্তত ৭৫ লাখ টাকার।
তিনি আরো বলেন, এসব গরুর পিছনে শ্রমিক, খাবার, বিদ্যুৎ এবং চিকিৎসায় বছরে প্রায় ৫০ লাখ টাকার মতো ব্যয় হয়। এসব ব্যয় বাদে বছরে অন্তত ২৫ লাখ টাকার মতো লাভ হয়। এই গরুর আয় থেকেই ৪ মেয়েকে বিয়ে দিয়েছি। আর পড়ালেখা করছে ছেলে। গরুর আয় থেকে বর্তমানে খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে সংসার চলছে। এছাড়া আমার এই গরুর খামারে এখন ৬জন শ্রমিক কাজ করেন। তাদেরকে প্রতি মাসে ১৮ হাজার টাকা করে বেতন দিচ্ছি। যা দিয়ে তারাও খুব ভালো ভাবে সংসার চালাচ্ছেন। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
হাজী শেখ মোহাম্মদ হানিফের খামারের শ্রমিক মো. আব্দুল জলিল জানান, আমার চার সন্তান। যাদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে। এছাড়া সংসারে রয়েছে মা এবং স্ত্রী। আমাদের খামারি হানিফ মিয়া প্রতিমাসে ১৮ হাজার টাকা করে বেতন দিচ্ছেন। মাস শেষে যথা সময়ে বেতন দিয়ে দেন তিনি। এতে করে আমরাও অনেক সুন্দরভাবে সংসার চালাতে পারছি।
এ বিষয়ে লালমোহনের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বিল্লাল উদ্দিন বলেন, শেখ হানিফ উপজেলার একজন সফল গরুর খামারি। যেকোনো সমস্যায় তিনি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করেন। আমরা তাকে সব সময় প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছি। এ ধারা আমরা অব্যাহত রাখবো।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত