অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

একটানা কাশি হচ্ছে, সাধারণ ঠান্ডা নাকি অন্য কোনো কারণ?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৭

remove_red_eye

৬৪৭

শীতে সবারই জুবুথুবু অবস্থা। এখন ছোট-বড় কমবেশি সবাই ভুগছেন জ্বর, সর্দি-কাশিতে। জ্বর কমছে তো সর্দি সারছে না, গলা খুসখুস সেরে গেল তো কাশি থামছে না। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাশির সমস্যা।

আর এই কাশি সাধারণ ভেবে অনেকেই ভুল করেন। শুধু সিরাপ খেলেই যে কাশি সেরে যাবে, তা কিন্তু আদতে নাও হতে পারে। কাশি যে শুধু ঠান্ডা লাগলে হয় তা কিন্তু নয়।

গলায় সংক্রমণ, পেটের কোনো সমস্যা, ক্রনিক রোগের লক্ষণ হিসেবেও হতে পারে কাশি। তাই কাশির সমস্যা একেবারেই অবহেলা করবেন না। চলুন জেনে নেওয়া যাক কাশির সঙ্গে কোন লক্ষণগুলো দেখলে সাবধান হবেন-

বর্ণবিহীন কফ

কাশির সঙ্গে কফ উঠলে ধরে নেওয়া হয় ভেতরে জ্বর হচ্ছে। সেক্ষেত্রে কফের রং অনেক সময় হলুদ কিংবা ফ্যাকাসে হয়। কিন্তু একটানা কাশির সঙ্গে কফ উঠছে আবার কফের কোনো রংও নেই, সেক্ষেত্রে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি। অনেক সময় হার্টের কোনো সমস্যা থাকলে এমন হয়।

কাশির সঙ্গে রক্ত

কাশির সঙ্গে রক্ত বের হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কাশির সঙ্গে রক্তপাত স্বাভাবিক কোনো বিষয় নয়। ফুসফুসে ক্যানসার, অ্যাজমা, ব্রঙ্কাইটিস কিংবা সিওপিডির লক্ষণ এটি। তািই এই সমস্যাকে হালকাভাবে নেবেন না।

শ্বাস নিতে কষ্ট

একটানা কাশি হলে শ্বাসকষ্ট হয়। আর এই সমস্যা যদি গুরুতর হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আসলে কাশির সঙ্গে শ্বাসকষ্টের নেপথ্যে থাকতে পারে গ্যাস্ট্রিক, অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা। তাই নিজের চিকিৎসা নিজে না করে বরং চিকিৎসকের পরামর্শ নিন।

দুই সপ্তাহ ধরে কাশি

ঠান্ডা লাগলে কাশি হলে তা ৪-৫ দিনের বেশি থাকে না। তবে ২-৪ সপ্তাহ ধরে কাশি না থামলে বিষয়টি নিয়ে ভেবে দেখা জরুরি। গলায় কোনো সংক্রমণের কারণে এমন হতে পারে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...