বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৬
৪১৪
প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমের পরেও ক্লান্তি কাটছে না, এমন সমস্যায় অনেকেই ভোগেন। শুধু কি কাজের চাপ, নাকি এর পেছনে কোনো গুরুতর কারণ।
বিশেষজ্ঞদের মতে, শরীরে আয়রনের অভাব হলে এ লক্ষণ দেখা দিতে পারে। যা অনেকেই সাধারণ হিসেবে বিবেচনা করেন। তবে অতিরিক্ত ক্লান্তি কিংবা ঘন ঘন বুকে ব্যথা হতে পারে আয়রনের ঘাটতির লক্ষণ।
দেহে আয়রনের অভাব ঘটছে, এ বিষয়টি প্রাথমিকভাবে বুঝতে পারেন না অনেকিই। তবে কিছু লক্ষণ দেখে সহজেই তা নির্ধারণ করা যায়। তবে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন, শরীরে আয়রনের ঘাটতি আছে?
ক্লান্তি
শরীরে আয়রনের ঘাটতির অন্যতম বড় লক্ষণ হলো ক্লান্তি। সঠিক সময়ে খাওয়া-দাওয়া, বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত ঘুমোনোর মতো দৈনন্দিন ক্রিয়াকলাপগুলো স্বাভাবিক থাকা সত্ত্বেও অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরলে সতর্ক হতে হবে।
শরীরে আয়রনের ঘাটতি থাকলে এমন হতে পারে। আয়রনের ঘাটতি ঘটলে শরীরের প্রতিটি অঙ্গের কোষে কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয় না। ফলে মাঝেমাঝেই ক্লান্ত লাগে।
মাথা ঘোরা-মাথাব্যথা
শরীরে আয়রনের পরিমাণ কম গেলে মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়।
মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, মাথাব্যথা, শারীরিক অস্বস্তি হয়। এমনকি ঋতুস্রাব চলাকালীন মহিলাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে।
নখ ভেঙে যায়
নখ একটু বড় হতে না হতেই ভেঙে যাওয়ার কারণও কিন্তু হতে পারে আয়রনের ঘাটতি। আয়রন নখ ভালো রাখতে সাহায্য করে। তবে স্বাভাবিকের তুলনায় শরীরে আয়রনের পরিমাণ কমে গেলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।
ত্বক বিবর্ণ হয়ে যায়
শরীরের রক্তের অভাবে ত্বক অনেক সময় ফ্যাকাশে ও বিবর্ণ হয়ে পড়ে। এই উপসর্গকে রক্ত স্বল্পতার লক্ষণ বলেও ধরা হয়।
বুকে ব্যথা
আয়রনের অভাবে শরীরের সব অংশে অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহের কারণেই মূলত বুকে ব্যথা হয়। এর ফলে শ্বাস নিতেও অসুবিধা হয়।
উচ্চ রক্তচাপ বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও ঘন ঘন বুকে ব্যথা হলে আয়রনের অভাব আছে বলে ধরা যেতে পারে।
সুত্র জাগো
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক