বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:১৫
৪৪০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এক নারীকে উত্তপ্ত করার প্রতিবাদ করায় আব্দুর রব (৬০) নামে এক বৃদ্ধ সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন্স মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রব সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। এ ঘটনার পুলিশ অভিযুক্ত সুজন (৩২) নামে এক যুবককে আটক করেছে । আটক সুজন একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর গতিরোধ করে সাহায্য হিসেবে টাকা দাবি করেন। এসময় ওই নারী টাকা না দেয়ায় সুজন অসৌজন্যমূলক আচরণ করার পাশাপাশি তাকে উত্তপ্ত করে। ওই সময় পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ সবজি বিক্রেতা আব্দুর রব ওই ঘটনার প্রতিবাদ করলে সুজন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় আব্দুর রব কে ভোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুজনকে আটক করেছে। আব্দুর রবের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত