বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:২৯
১০৪৯
আকতারুল ইসলাম আকাশ :ভোলার রাজাপুর ইইনয়নের কন্দকপুর গ্রামে প্রায় ১ বছর আগে একটি সেতু নির্মান করা হয়। কিন্তু এপ্রোচ সড়ক নির্মান না করায় ওই সেতুটি এলাকার মানুষ ব্যবহার করতে পারছেনা। ফলে গ্রামের মানুষকে এখন প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এদিকে সদর উপজেলার রাজাপুরের কন্দকপুর গ্রাম থেকে রাজাপুর-জনতা বাজারের পাকা সড়কে উঠার সংযোগ সড়কটি হলো ওই গ্রামের দেলোয়ার সিকদার (দেলু সিকদার) বাড়ি থেকে এছাহাক আলীর বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এই মাটির সড়ক। এই সড়ক দিয়েই কন্দকপুর গ্রামের মানুষ চলাচল করতেন। জানা যায়, প্রায় ১ বছর আগে আশপাশের কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য কাঁচা সড়কে এই সেতুটি নির্মাণ করা হয়। ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১২ লাখ টাকা ব্যায়ে ওই সেতুটি নির্মান করা হয়। কিন্তু সেতু নির্মাণের ১ বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়কের মাটি ভরাট করা হয়নি। ফলে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
কন্দকপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আলী বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার অবগত করলেও এই সংযোগ সড়কের সেতুটিতে মাটি ভরাট করা হচ্ছে না। ফলে এই গ্রামের মানুষ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে সদর উপজেলা শহরে যাতায়াত করতে হচ্ছে।
একই গ্রামের কৃষক কামাল উদ্দিন বলেন, সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট না করায় এ পথে চলাচল করতে পারছি না। এলাকার শত শত মানুষকে বিকল্প সড়ক ঘুরে চলাচল করতে হচ্ছে। ফলে আমরা নানা ধরণের দুর্ভোগে পড়েছি। সড়কে মাটি ভরাট করা হলে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর ইসলাম জানান, এই বিষয়ে আমার জানা নেই। সঠিক তথ্য সংগ্রহ করে অতি দ্রæতই ব্যবস্থা নেওয়া হবে।
রাজাপুরের ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান বলেন, শুধু এই ব্রিজটি নয়, আরো কয়েকটি ব্রিজ রয়েছে, ঠিক এমনই। ত্রান মন্ত্রণালয়ের অনেক ব্রিজেরই সংযোগ সড়ক নেই। বাজেট বরাদ্দ হলেই মাটি ভরাট করা হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত