অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৪ রাত ০৮:৪৩

remove_red_eye

৪৩৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো.কুদ্দুস মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ একই বাড়ির মো.কুদ্দুস মিয়ার ছেলে।
নিহতের মা সালমা বেগম ও পুলিশ জানান, শিশু মোহাম্মদকে ঘরে রেখে গৃহস্থালির কাজে সবাই রান্না ঘরে ছিল। হটাৎ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের দক্ষিণ পাশের পুকুরে ভাসতে দেখেন। এসময় পুকুর থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক শিশু মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার (ওসি) এম.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।